Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৫ সেপ্টেম্বর ২০২৬
০১:১৪ অপরাহ্ন

নিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবিকে দণ্ড প্রদান

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: 4 drug addicts sentenced in task force operation

নওগাঁর নিয়ামতপুরে পৃথক স্থানে মাদকবিরোধী বিশেষ টাস্কফোর্স (যৌথ) অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতে  চারজনকে মাদক সেবনের দায়ে বিভিন্ন মেয়াদে  কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।  সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার রাউতাড়া, চকশিতা, কানইল, ভাবিচা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়; নিয়ামতপুর উপজেলা প্রশাসন ও নিয়ামতপুর থানা এ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। 

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মুর্শিদা খাতুন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার কানইল  এলাকার  লবিন হেমরম (৩৯), রেন্টু দাস (৪৫) ও বিজয় দাস (৩৫)। তাঁদের প্রত্যেককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ভাবিচা পশ্চিমপাড়া গ্রামের রাশেদুল ইসলাম (৩০)কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে দণ্ডপ্রাপ্ত চারজনকে কারাগারে পাঠানো হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মাদক সেবনের অভিযোগে ওই চারজনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডাদেশ দেওয়া হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মুর্শিদা খাতুন বলেন, মাদক সেবনের দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news