Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৫ সেপ্টেম্বর ২০২৬
০৭:৩৪ অপরাহ্ন

সাংবাদিকতার দায়িত্বশীলতার আহ্বানে বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী

আবুল কালাম আজাদ , রাজশাহী:- 5th anniversary of the founding of the Barendra Press Club

বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে রাজশাহীতে উদযাপিত হয়েছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী আয়োজনে সাংবাদিকতার পেশাগত দায়িত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও রাজশাহীর উন্নয়নে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।


১৫ (সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় প্রেসক্লাব চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বেলা ১১টায় পিঁপড়া কনভেনশন সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে এএসকে প্রোপার্টিজ (ASK Properties)।

বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন শিরাজী ফেরদৌস ইমন। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক সামসুল ইসলাম।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি ছিলেন আরএমপির মিডিয়া মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী এবং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন।


প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, “সাংবাদিকরা সমাজের আয়না ও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি রাজশাহীর উন্নয়ন ও অগ্রগতিতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা রাখতে হবে।”

আলোচনায় বক্তারা সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাদারিত্ব বজায় রাখা এবং জনস্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।


আলোচনা শেষে অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় বিভিন্ন সাংবাদিক সংগঠন ও রাজনৈতিক ব্যক্তির পক্ষ থেকে প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক সামসুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news