Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৬ সেপ্টেম্বর ২০২৬
১২:৪১ অপরাহ্ন

ইরানে উড্ডয়নের পর বিমানে কম্পন, খসছে সিলিং, আতঙ্কে যাত্রীরা : ভিডিও

অনলাইন ডেস্ক Plane shakes after takeoff in Iran, ceiling falls off, passengers panic

ইরানে একটি যাত্রীবাহী উড়োজাহাজে উড্ডয়নের আগে তীব্র কম্পন ও ঝাঁকুনিতে বিমানটির সিলিংয়ের আস্তরণ খসে পড়ছে এবং এতে স্বাভাবিকভাবেই ব্যাপক আতঙ্কে পড়েছেন যাত্রীরা— এমন একটি ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।


গত কাল মঙ্গলবার ইরানের উত্তরপূর্বাঞ্চলীয় শহর মাশহাদের বিমানবন্দরে ঘটেছে এ ঘটনা। উড়োজাহাজটি ইরানি বিমান পরিষেবা সংস্থা সেপেহরান এয়ালাইন্সের একটি বোয়িং ৭৩৭ বিমান। মাশহাদ থেকে পশ্চিমাঞ্চলীয় শহর কেরমানশাহের দিকে রওনা হয়েছিল সেটি।


স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, উড্ডয়নের পরপরই উড়োজাহাজটির একটি চাকা বিস্ফোরিত হয় এবং সেটির ধ্বংবশেষের কিছু অংশ একটি ইঞ্জিনের ভেতর ঢুকে পড়ায় বিকল হয়ে বন্ধ হয়ে যায় সেই ইঞ্জিনটি। তার পরপরই ঝাঁকুনি শুরু হয় উড়োজাহাজের ভেতরে; সেই ঝাঁকুনি এতই তীব্র যে বিমানটির সিলিংয়ের লাইনিং ধসে পড়ছিল যাত্রীদের ওপর।


এ পরিস্থিতিতে উড়োজাহাজটির পাইলট জরুরিভিত্তিতে মাশহাদ বিমানবন্দরে অবতরণের সিদ্ধান্ত নেওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। বিমানটির যাত্রীদের কেউ ক্ষতিগ্রস্ত হননি বলে জানা গেছে।


উড়োজাহাজটি যখন কাঁপছিল, সে সময় যাত্রীদের মধ্যে কেউ একজন ওই দৃশ্যের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন; মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।


সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট, এনডিটিভি


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news