Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৬ সেপ্টেম্বর ২০২৬
০৭:৩০ অপরাহ্ন

রাজশাহীর ফিউচার মিনারেল ওয়াটার প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি :- 10 thousand rupees fine

বিএসটিআই’র গুণগত মানসনদ না থাকায় রাজশাহী মহানগরীর বালিয়া পুকুরের বিশুদ্ধ পানি উৎপাদন প্রতিষ্ঠান  ফিউচার মিনারেল ওয়াটার'কে ১০ হাজার টাকা জরিমানা করেছে বিএসটি আই। 

প্রতিষ্ঠানটি বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করেই অত্যন্ত অস্বাস্থ্যকর ও অনুপযোগী পরিবেশে ‘প্যাকেজড ড্রিংকিং ওয়াটার (১৯ লিটার জার পানি)’ উৎপাদন, বিক্রয় ও বিতরণ করে আসছিলো।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার ইসলাম নাসিফ এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। 

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয় রাজশাহীর উদ্যোগ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news