Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৬ সেপ্টেম্বর ২০২৬
০৮:২৩ অপরাহ্ন

রাজশাহীতে লুণ্ঠিত ১৬ অস্ত্র ও প্রায় ৫ হাজার গুলির সন্ধান মেলেনি, তথ্য দিলে মিলবে পুরস্কার

আবুল কালাম আজাদ ,রাজশাহী:- 16 looted weapons and nearly 5,000 bullets not found

রাজশাহী অঞ্চলে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া বা লুণ্ঠিত সরকারি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিশেষ তৎপরতা শুরু করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। ইতোমধ্যে হারানো ১৬৪টি সরকারি অস্ত্রের মধ্যে ১৪৮টি উদ্ধার করা সম্ভব হলেও এখনো ১৬টি আগ্নেয়াস্ত্র এবং ৪ হাজার ৭৯৮ রাউন্ড গুলির কোনো সন্ধান মেলেনি। 

এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সুনির্দিষ্ট তথ্য দিয়ে সহায়তা করলে সরকারঘোষিত নগদ অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে র‌্যাব-৫।

​বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজশাহীতে অবস্থিত র‌্যাব-৫-এর সদর দপ্তর কনফারেন্স রুমে গণমাধ্যমকর্মীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক।

​র‌্যাব-৫ অধিনায়ক জানান, হারিয়ে যাওয়া সরকারি অস্ত্রের তালিকায় থাকা ১৬টি লুণ্ঠিত অস্ত্রের মধ্যে রয়েছে:

​চায়না রাইফেল: ২টি,​চায়না পিস্তল: ৫টি,​১২ বোর শর্টগান: ৬টি,​গ্যাসগান: ৩টি।

​অস্ত্রের পাশাপাশি গোলাবারুদের পরিসংখ্যানে দেখা যায়, মোট ৫ হাজার ৩৫২টি হারানো গুলির মধ্যে এ পর্যন্ত মাত্র ৫৫৪টি উদ্ধার করা সম্ভব হয়েছে। ফলে বিপুল পরিমাণ এই গোলাবারুদ ও অস্ত্র অপরাধী চক্রের হাতে পৌঁছানোর আশঙ্কায় গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।

​তথ্যদাতাদের জন্য সরকারি পুরস্কারের হার:-

অস্ত্র ও গোলাবারুদের সন্ধানদাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখার আশ্বাস দিয়ে র‌্যাব জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মানুযায়ী তথ্যদাতাদের নিচের হারে পুরস্কৃত করা হবে।

​রাইফেল, এসএমজি বা স্নাইপার: প্রতিটির জন্য ২ লাখ টাকা।​শর্টগান, পিস্তল ও গ্যাসগান: প্রতিটির জন্য ৫০ হাজার টাকা।​সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল: প্রতিটির জন্য ১ হাজার ৫০০ টাকা।​বিভিন্ন প্রকার গুলি: প্রতি রাউন্ডের জন্য ৫০ টাকা।

​মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি), জেলা পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় হারানো অস্ত্র উদ্ধারের পাশাপাশি মাদক, চোরাচালান ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news