Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৭ সেপ্টেম্বর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি , আবেদন ২৬ সেপ্টেম্বরের মধ্যে

অনলাইন ডেস্ক Walton Recruitment Notice

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি প্রসেস ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৬ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী  ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।


প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম: প্রসেস ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার

পদসংখ্যা: ০১টি 


শিক্ষাগত যোগ্যতা: বিএসসি

অন্যান্য যোগ্যতা:  AutoCAD 2D, লেআউট এবং প্রসেস সম্পর্কে জ্ঞানসম্পন্ন হতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৬ বছর 


চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: কারখানায়

প্রার্থীর ধরন: শুধু পুরুষ 

বয়সসীমা: ২৪ থেকে ৩০ বছর 


কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, লভ্যাংশ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, চিকিৎসা সুবিধা, কর্মীদের জন্য বিশেষ ছাড় এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা।


আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২৬ সেপ্টেম্বর ২০২৬

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news