Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৫৯ অপরাহ্ন

সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত

অনলাইন ডেস্ক ১৭ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরবের তাইফ গভর্নরেটে একটি হুথি ড্রোন প্রতিহত করার সময় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সৌদির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


খবরে বলা হয়েছে, নিহত ব্যক্তি একজন ইয়েমেনি নাগরিক। তিনি সৌদি আরবে বসবাস করতেন।


সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা তাইফের দিকে একটি ড্রোন পাঠিয়েছিল। ড্রোনটি প্রতিহত করার সময় হতাহতের ঘটনা ঘটে।


আহত দুজনকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।


চলতি মাসে সৌদি আরবে হুথিদের হামলা শুরু হওয়ার পর এটিই প্রথম মৃত্যুর ঘটনা বলে রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


প্রতিবেশী ইয়েমেনে সক্রিয় হুথি গোষ্ঠী সম্প্রতি সৌদি আরবকে লক্ষ্য করে হামলা জোরদার করেছে।


হুথিরা ইরানের সমর্থনপুষ্ট গোষ্ঠী হিসেবে পরিচিত। ইয়েমেনের দীর্ঘস্থায়ী সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরব ও হুথিদের মধ্যে কয়েক বছর ধরে সংঘাত ও পাল্টাপাল্টি হামলা চলে আসছে।


সূত্র: আল-জাজিরা

--সংগৃহীত ছবি