Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৪২ পূর্বাহ্ন

ডেঙ্গু প্রতিরোধে কক্সবাজারে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১৯ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে কেন্দ্রীয় যুবদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার জেলা যুবদলের উদ্যোগে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

জুমাবার ১৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রীস্টাব্দ বিকাল ৪ ঘটিকায় পৌর শহরের বিভিন্ন স্থানে জেলা যুবদল সভাপতি এডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল ও সাধারণ সম্পাদক জিসান উদ্দিন এর নেতৃত্বে কর্মসূচিতে জেলা, পৌর ও বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

গণমাধ্যমকে জেলা সভাপতি ও সেক্রেটারি জানান, কেন্দ্রের নির্দেশনা মতে এই কর্মসূচি অব্যাহত থাকবে। সকলকে ডেঙ্গু প্রতিরোধে কাজ করতে হবে।

ডেঙ্গু প্রতিরোধে কক্সবাজারে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি