Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২০ সেপ্টেম্বর ২০২৬
০৪:২৩ অপরাহ্ন

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ ২ কারবারি গ্রেপ্তার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: 2 traders arrested with 50 liters of brewed liquor

নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ লিটার চোলাই মদসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার  (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে  উপজেলার ভাবিচা ইউনিয়নের নাকইল গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


​গ্রেপ্তারকৃতরা হলেন নাকইল নতুনপাড়া (বোরাম) গ্রামের মৃত জয়রাম মার্ডির ছেলে জোতিন মার্ডি (২৬) এবং মৃত রুপাই সরেনের ছেলে জয়নাল সরেন (৩০)।


​থানা-পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার  দিকে নাকইল গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তল্লাশি করে ৫০ লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। 


  তাঁরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য চোলাই মদ তৈরি ও বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে পুলিশ জানিয়েছে। 


এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা দায়ের করা হয়েছে।  সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে  আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news