Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২০ সেপ্টেম্বর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ইমরান খানের বোন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক Imran Khan's sister arrested

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (২০ সেপ্টেম্বর) দলীয় সূত্রের বরাতে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই-এর প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন আলিমা খানকে লাহোরে নিজের বাসা থেকে জিমে যাওয়ার পথে পুলিশ আটক করেছে। পরে তাকে কোট লাখপত কারাগারে স্থানান্তর করা হয়।

কারাবন্দি ইমরান খানের দল- পিটিআইয়ের আগামী ২৭ সেপ্টেম্বরের সমাবেশের আগে আলিমা খানকে গ্রেপ্তার করা হলো।

পিটিআই প্রতিষ্ঠাতার আরেক বোন নরিন নিয়াজি জিও নিউজকে বলেন, বাসা থেকে বের হওয়ার সময় আলিমা খানকে হেফাজতে নেয়া হয় এবং তাকে কোট লাখপত কারাগারে নিয়ে যাওয়ার বিষয়ে তিনি তথ্য পেয়েছেন।

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, জোহরের নামাজের পর দুপুর ১টা ১৫ থেকে ১টা ২০ মিনিটের মধ্যে আলিমা খান বাসা থেকে বের হন। পরে তাকে লিটন রোডের দিকে নিয়ে যাওয়া হয় বলে দাবি করা হয়েছে।

তবে আলিমা খানকে গ্রেপ্তারের বিষয়ে তাৎক্ষণিকভাবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news