Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২০ সেপ্টেম্বর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রেলকর্মীদের মাঝে বিআরইএলের দাওয়াতী কার্যক্রম

আবুল কালাম আজাদ,রাজশাহী:- BREL's invitational activities among railway workers

বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ (বিআরইএল) রাজশাহী ওপেন লাইন শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রেলওয়ের ওয়েম্যান কর্মচারীদের মধ্যে দাওয়াতী কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

কর্মসূচিতে বিআরইএলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, শাখা সেক্রেটারি ও হরিয়ান শাখার সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলামসহ সংগঠনের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, ব্যক্তিজীবনে ধর্মীয় অনুশাসন ও ইসলামী মূল্যবোধ অনুসরণের পাশাপাশি পরিবারের সদস্যদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গড়ে তুলতে হবে। পরিবার, প্রতিবেশী ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

তারা আরও বলেন, সততা, নিষ্ঠা, নৈতিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে কর্মক্ষেত্রে অবদান রাখা প্রত্যেকের দায়িত্ব। দেশের অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নে শ্রমজীবী মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই রেলওয়ের কর্মীদেরও আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

কর্মসূচিতে ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও ঐক্যের ভিত্তিতে পরিবার, সমাজ ও দেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি মানুষের মধ্যে দ্বীনি চেতনা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news