Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২১ সেপ্টেম্বর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: Drug dealer arrested with 500 grams of marijuana

নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক   কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার   (২০ সেপ্টেম্বর)  বেলা সাড়ে ১২টার দিকে  উপজেলার চন্দননগর  ইউনিয়নের সিংড়া উজিরপুর  গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত ব্যক্তি  হলেন মো. ওমর ফারুক(৪২)। বাবার নাম মৃত ওয়াজেদ আলী। বাড়ি উপজেলার শিয়ালীপাড়া গ্রামে 

​থানা-পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম রোববার বেলা ১২টার   দিকে সিংড়া উজিরপুর  গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় ৫০০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়। 

 এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা দায়ের করা হয়েছে।  সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে  আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news