Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২১ সেপ্টেম্বর ২০২৬
০৮:১৪ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও র‌্যালি অনুষ্ঠিত

শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ Cleanliness drive and rally held as part of DNC campaign

সরকার ঘোষিত ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক আয়োজন করা হয়েছে। সোমবার সকালে অফিস আঙ্গিনায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের  উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের নেতৃত্বে অনুষ্ঠান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ। ডেঙ্গু মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস, মশার বংশবিস্তার রোধ এবং ডেঙ্গুমুক্ত জেলা গড়ে তোলার লক্ষ্যে ডিএনসি কার্যালয়ের অফিস আঙ্গিনা ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। একই সঙ্গে পরিত্যক্ত পাত্র, জমে থাকা পানি ও ডেঙ্গু মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা পরিষ্কার করা হয়েছে।

প্রধান অতিথি  উজ্জ্বল কুমার ঘোষ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; বরং প্রতিটি সরকারি-বেসরকারি অফিস, বাসাবাড়ি, দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে।

উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, শিশুদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতা ও নৈতিকতার শিক্ষা পরিবার থেকেই দিতে হবে এবং পরিচ্ছন্নতার অভ্যাসকে দৈনন্দিন জীবনের অংশ হিসেবে গড়ে তুলতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র‌্যালিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের সকল কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news