Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৩ সেপ্টেম্বর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

হকিতে বড় হার, জ্বরে নামতে পারেননি সাইক্লিস্ট

অনলাইন ডেস্ক

এশিয়ান গেমসে বাংলাদেশের আজ শুরুটা ভালো হয়নি। নারী হকি দল দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে হেরেছে। সাইক্লিং ইভেন্টে বাংলাদেশের সাইক্লিস্ট সবুর হোসেন অংশ নিতে পারেননি। 

বাংলাদেশের দুজন সাইক্লিস্ট এশিয়ান গেমসে এসেছেন। শাহাদাত হোসেন খেলায় অংশগ্রহণ করলেও তিনিও পুরো রেস শেষ করতে পারেননি। প্রথম ল্যাপের পর প্রতিযোগিতা থেকে নিজেকে গুটিয়ে নেন। পুরুষদের সাইক্লিং রোড রেসিংয়ে বাংলাদেশের প্রতিযোগী সবুর হোসেন জ্বরে ভুগছিলেন।

বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক পারভেজ হাসান বলেন,‘জ্বরের জন্য তাকে ডাক্তার দেখানো হয়েছে। ডাক্তার ওষুধ দিলেও তার জ্বর আসা যাওয়া করছিল। ডাক্তারের সার্টিফিকেট দিয়েছে তিনি অসুস্থ এজন্য খেলতে পারেননি।’ 

বাংলাদেশ দলের সঙ্গে ডাক্তার রয়েছেন। বাংলাদেশের ডাক্তার থাকা সত্ত্বেও গেমসের ডাক্তার দেখানো নিয়ে শেফ দ্য মিশন ইমরোজ বলেন,'সাইক্লিংয়ের আবাসন অনেক দূরে। তাই বাংলাদেশের ডাক্তার সেখানে যায়নি। আমাদের সঙ্গে আলোচনা করেই গেমসের ডাক্তার দেখানো হয়েছে।’

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news