Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৩:৪৫ অপরাহ্ন

এবার লঞ্চের ভাড়া বাড়ল

অনলাইন ডেস্ক ২৩ সেপ্টেম্বর ২০২৬

প্রথম ১০০ কিলোমিটারের প্রতি কিলোমিটারে ২৩ পয়সা করে লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছে। এ ছাড়া ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ভাড়া বাড়ানো হয়েছে ২০ পয়সা।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে এবার লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছে।

এর আগে যাত্রীপ্রতি কিলোমিটারে ৫১ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানোর জন্য নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলমের কাছে চিঠি দিয়েছেন লঞ্চ মালিকরা। ওই চিঠিতে তারা প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য বিদ্যমান দুই টাকা ৯৫ পয়সার স্থলে চার টাকা ৪৫ পয়সা এবং পরবর্তী প্রতি কিলোমিটার দুই টাকা ৫২ পয়সার স্থলে চার টাকা দুই পয়সা করার কথা বলেছেন। 

বুধবার (২৩সেপ্টেম্বর) সকালে বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

--সংগৃহীত ছবি