Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৩ সেপ্টেম্বর ২০২৬
০৯:১৯ অপরাহ্ন

অসহায়দের পাশে সর্বদা থাকার অঙ্গিকার করেন আরডিএ চেয়ারম্যান সুইট

নিজস্ব প্রতিবেদক: বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ Distribution of relief materials among flood victims

রাজশাহী সিটি কর্পোরেশনের ২৪ ও ২৫নং ওয়ার্ডের পঞ্চবটি এলাকার বানভাসীদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে কিছু খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। ইতোমধ্যে এটা সম্পূর্ন করেছেন। তাদের পাশে গেছেন এবং যে কোন সমস্যায় তিনি এই অসহায়দের পাশে থাকবেন বলে আসস্ত করেছেন। এই ত্রান সামগ্রী পেয়ে বানভাসী মানুষরা অত্যন্ত খুশি হয়েছেন। বুধবার বিকেলে নিজ উদ্যোগে পদ্মার তীরবর্তী অত্র ওয়ার্ড সমুহের বানভাসী মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমটাই বছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। তিনি সর্বদা অসহায়দের পাশে থাকার অঙ্গিকার করেন।


তিনি আরো বলেন, এই ত্রাণ সামগ্রী পেয়ে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমান যেন সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারেন সেজন্য প্রাণ ভরে দোয়া ও মোনাজাত করছেন। তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোন প্রকার বাধাকে তিনি বাধা মনে করতেন না। যতই দুর্গম এলাকা হোক তিনি সেখানে চলে যেতেন। এছাড়াও রাজশাহীর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদের এমন কর্মকান্ড দেখে তাদের আদর্শে আদর্শিত হয়ে  তিনি এমন কাজে ছোটবেলা থেকেই উদ্বুদ্ধ হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।  


এদিকে স্থানীয়রা জানান, পদ্মার পানি বৃদ্ধিতে তীরবর্তী নিম্নাঞ্চলের বহু পরিবার পানিবন্দি হয়ে দুর্ভোগে রয়েছে। এই সময়ে খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলোর মাঝে স্বস্তি ফিরে এসেছে।


এসময়ে উপস্থিত ছিলেন মহানগর মৎস্যজীবী দলের সভাপতি জাকের আলী শান্তি, ২৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, মহানগর যুবদল নেতা শফিকুল ইসলাম শ্যামল, যুবদল নেতা জাহিদুল ইসলাম জাবেদ,রাজশাহী মহানগর জাসাস এর  সাবেক সহ সভাপতি আব্দুস সামাদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ রাজা ও বিএনপি নেতা রেজাউল ইসলাম সোহেলসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।  


উল্লেখ্য এ পর্যন্ত আবুল কালাম আজাদ সুইট এবং যুবদল নেতা শ্যামল এর আয়োজনে অত্র এলাকা সমুহে সাড়ে চারশত এর উপরে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীতে প্রয়োজন পড়লে আরো ত্রাণ সামগ্রী বিতরণ করবেন বলে জানান সুইট। এসময় প্রতিটি পরিবারকে চাল, তেল, আটা ও  ময়দাসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news