Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:২৫ অপরাহ্ন

গোমস্তাপুরে বাল্যবিবাহের সচেতনতা বৃদ্ধি ও কন্যাশিশুর শিক্ষা অব্যাহত সভা অনুষ্ঠিত

শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ২৪ সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও কন্যাশিশুর শিক্ষা অব্যাহত রাখতে উৎসাহ প্রদান সম্পর্কে কমিউনিটি এনগেজমেন্ট সভা অনুষ্ঠিত হয়েছে। UNEFPA এর  অর্থায়নে মৃধাপাড়া উচ্চ বিদ্যালয় আয়োজন করেন। বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানের হল রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম।

বক্তব্য রাখেন এডহক কমিটির সভাপতি ও ৪ নং পার্বতীপুর ইউনিয় পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন সংরক্ষিত মহিলা ইউপি  সদস্য শাহনাজ বেগমসহ অন্যরা।  বক্তারা বলেন মা-বাপেরা মনে করেন মেয়েটি বড় হয়েছে বিয়ে দিলে বাঁচি। কিন্তু এই ছোট্ট একটি সিদ্ধান্ত ভবিষ্যৎ কে অন্ধকারের দিকে ফেলে দিচ্ছে। তাই বাল্য বিয়ে অবশ্যই বন্ধ করতে হবে না হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে পৌঁছে যাবে। সে সময় উপস্থিত ছিলেন অভিভাবক, শিক্ষক, প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 


গোমস্তাপুরে বাল্যবিবাহের সচেতনতা বৃদ্ধি ও কন্যাশিশুর শিক্ষা অব্যাহত সভা অনুষ্ঠিত