Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৬ সেপ্টেম্বর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

জ্বালানির মূল্য নিয়ে সতর্ক করল ইইউ

অনলাইন ডেস্ক EU warns of fuel price hike

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তেল ও গ্যাসের বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় জ্বালানির ‘মূল্য সংকটের’ মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। 


শুক্রবার ইইউভুক্ত দেশগুলোর জ্বালানিমন্ত্রীদের কাছে পাঠানো এক চিঠিতে জোটটির জ্বালানি কমিশনার ড্যান জর্গেনসেন বলেন, ‘আমরা সরবরাহ সংকটের সঙ্গে সম্পর্কিত একটি মূল্য সংকটের মুখোমুখি হচ্ছি।


২০২১ সালের শীতের তুলনায় এবার ইইউ অনেক ভালোভাবে প্রস্তুত রয়েছে উল্লেখ করে জর্গেনসেন জানান, ওই সময় রাশিয়া ইউরোপে গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়ায় জ্বালানিসংকট তীব্র হয়ে উঠেছিল। 


তবে চলতি শীতের জন্য প্রস্তুতি আরো জোরদার করতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ইইউর জ্বালানি কমিশনার দেশগুলোর সরকারকে গ্যাসের মজুদ বাড়ানোর কার্যক্রম অব্যাহত রাখা এবং প্রয়োজন অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের চাহিদা কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলেছেন।


তিনি বলেন, প্রয়োজন যত দিন থাকবে, তত দিন এসব পদক্ষেপ অব্যাহত রাখার বিষয়টি বিবেচনা করা উচিত।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news