Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৬ সেপ্টেম্বর ২০২৬
০৭:৪৫ অপরাহ্ন

ট্রেনের ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রী নিহত

অনলাইন ডেস্ক 2 Easybike passengers killed in train collision

যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ২যাত্রী জন নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কৃষ্ণবাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার তফসীডাঙ্গা গ্রামের আজিজুর রহমান (৪০) ও এরশাদ আলী (৪৫)। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে যশোরের দিকে আসছিল রূপসী বাংলা ট্রেনটি। এ সময় কৃষ্ণবাটি এলাকায় ট্রেনটির সঙ্গে একটি ইজিবাইকের ধাক্কা লাগে। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। ইজিবাইকে থাকা আজিজুর রহমান ও এরশাদ আলী ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

যশোর রেলস্টেশনের জিআরপি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুন জানান, দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news