Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৫:০৯ অপরাহ্ন

নারী ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন তামিম

অনলাইন ডেস্ক ২৭ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ এশিয়া কাপের সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশ নারী দলের হারের পর সমালোচনার মুখে পড়েন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এরপরই বিসিবিকে মেইল করে জানান, টি-টোয়েন্টিতে আর অধিনায়কত্ব করতে চান না তিনি। 


অবশ্য এরপর এশিয়ান গেমসেও জ্যোতির নেতৃত্বে খেলেছে বাংলাদেশ দল। কিন্তু এখানেও সুবিধা করতে পারেনি তার দল। এশিয়ান গেমস থেকে খালি হাতে ফিরেছে নারী দল। আগামী ৩ অক্টোবর ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় যাবে বাংলাদেশ দল। 


তার আগে আগামীকাল সোমবার নারী দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। বিকেল তিনটায় শুরু হবে এই বৈঠক। উপস্থিত থাকবেন নারী বিভাগের চেয়ারম্যানও।


এই মিটিং থেকেই নির্ধারিত হবে জ্যোতির অধিনায়কত্বের ভবিষ্যৎ। কারণ জ্যোতি তার সিদ্ধান্ত জানালেও তা আনুষ্ঠানিকভাবে এখনো গ্রহণ করেনি বিসিবি।

--সংগৃহীত ছবি