Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৮ সেপ্টেম্বর ২০২৬
০৭:৫৭ অপরাহ্ন

আদিবাসীদের ভূমি সুরক্ষায় জাতীয় আদিবাসী পরিষদ ও বিপনেট স্মারকলিপি প্রদান

নিজেস্ব প্রতিবেদক National Indigenous Peoples Council and BIPNET issue memorandum to protect indigenous peoples' land

আজ ২৮ সেপ্টেম্বর ২০২৬ জাতীয় আদিবাসী পরিষদ ও বিপনেট এর পক্ষ থেকে বিকালে রাজশাহী বিভাগীয় কমিশনার কাছে এবং দুপুর রাজশাহী জেলা প্রশাসক এর কাছে সমতলের আদিবাসী জনগোষ্ঠীর ভূমি অধিকার সুরক্ষায় কার্যকর আইনী বাস্তবায়ন ও সংস্কারের জন্য ৩ দফা  দাবীতে স্মারকলিপি রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ ইউসুফ আলী এবং রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম এর কাছে প্রদান করা হয়। দাবী সমূহ ১.১৯৫০ সনের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ৯৭ নং ধারাকে সংশোধন করে ২০১০ সনের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইনের বিধানানুযায়ী বহির্ভূত আদিবাসী জনগোষ্ঠী সমূহকে পূর্বোক্ত আইনের অন্তর্ভুক্ত করা। ২. উপরোক্তভাবে সংশোধনীর পর ৯৭(৮)(ক) ধারার বিধাননুযায়ী প্রজ্ঞাপন জারী করে একই জনগোষ্ঠীর নাম প্রকাশ করা। ৩. সমতলের অঞ্চলের আদিবাসী অধ্যুষিত সকল জেলায় জেলা প্রশাসকের নিকট আদেশ জারী করা যাতে সংশ্লিষ্ট আইনের ৯৭(৮)(ক) এর বিধাননুযায়ী আদিবাসীদের আবেদন অনুসারে করা। উক্ত স্মারকলিপি প্রদানের সময উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, বিপনেট কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী অঞ্চলের সদস্য সচিব  নবদ্বীপ লাকড়া, আশ্বাস এর প্রতিনিধি নিবারণ তির্কী, আদিবাসী যুব সংগঠন বিমল লাকড়া, গৌরাঙ্গ এক্কা।

বিভাগীয় কমিশনার বলেন, স্মারকলিপি দাবী সমূহ নিয়ে রাজশাহী বিভাগীয় সকল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সমূহের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশনা দিবেন বলে আশ্বাস প্রদান করেন এবং আদিবাসী নিজেদের ভূমি সুরক্ষার জন্য নিজেদেরও সচেতন হওয়ার আহব্বান জানান।



এসআইএল/বিবিএন

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news