Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৫:১৪ অপরাহ্ন

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি

অনলাইন ডেস্ক ২৯ সেপ্টেম্বর ২০২৬

ইউএস-বাংলা এয়ারলাইন্স নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি খাতের শীর্ষ বিমান সংস্থাটি এক্সিকিউটিভ (নিউট্রিশন অ্যান্ড মেনু প্ল্যানিং) পদে লোকবল নিয়োগের  লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৮ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স

পদের নাম: এক্সিকিউটিভ (নিউট্রিশন অ্যান্ড মেনু প্ল্যানিং)

পদসংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা: ফুড অ্যান্ড নিউট্রিশন, ফুড সাইন্স অ্যান্ড টেকনোলজিতে বিএসসি 

অন্যান্য যোগ্যতা: বিমান সংস্থা, হোটেলে কাজের দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: সর্বোচ্চ ২৮ বছর

কর্মস্থল: ঢাকা (উত্তরা)

বেতন: ৩৫,০০০ টাকা (মাসিক) 

অন্যান্য সুবিধা: প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, সপ্তাহে ২দিন ছুটি, দুপুরের খাবার সুবিধাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী জীবন বিমা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৬

ইউএস-বাংলা এয়ারলাইন্স নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।--সংগৃহীত ছবি