
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৩টি ক্যাটাগরিতে বিভিন্ন গ্রেডে ২৩৪ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। ৩০ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
পদসংখ্যা: ১৩টি
লোকবল নিয়োগ: ২৩৪ জন
পদের নাম: সহকারী ব্যবস্থাপক হ্যাঙ্গার (ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল)
পদসংখ্যা: ০২টি
বেতন: ২৬,৫০০–৫৭,৯৫০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: ৪ বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি
পদের নাম: সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (অপারেশনস টেকনিক্যাল)
পদসংখ্যা: ০২টি
বেতন: ২৬,৫০০–৫৭,৯৫০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: ৪ বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন অ্যারোনটিক্যাল/মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স -এ কমপক্ষে সিজিপিএ ৩.০ (৪ এর মধ্যে) থাকতে হবে।
পদের নাম: সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (প্যাসেঞ্জার সেলস/কার্গো সেলস/ব্যবস্থাপনা উন্নয়ন)
পদসংখ্যা: ০৪টি
বেতন: ২৬,৫০০–৫৭,৯৫০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: সিজিপিএ ৪.০০ স্কেলে ৩.০০ সহ বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন/বিজনেস স্টাডিজ/ কমার্স এ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
পদের নাম: সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (অ্যারোস্পেস)
পদসংখ্যা: ০৫টি
বেতন: ২৬,৫০০–৫৭,৯৫০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: ৪ বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি
পদের নাম: সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (এভিওনিকস)
পদসংখ্যা: ০৪টি
বেতন: ২৬,৫০০–৫৭,৯৫০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: ৪ বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি
পদের নাম: সহকারী ব্যবস্থাপক লাইব্রেরি
পদসংখ্যা: ০১টি
বেতন: ২৬,৫০০–৫৭,৯৫০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: লাইব্রেরি বিজ্ঞানে ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রি
পদের নাম: সিনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ০১টি
বেতন: ১৫,৯০০–৩৮,৪০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: লাইব্রেরি বিজ্ঞানে ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রি
পদের নাম: টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ০৫টি
বেতন: ১৫,৯০০–৩৮,৪০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০ (৫ এর মধ্যে) থাকতে হবে। ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে সিজিপিএ ২.৮ (৪ এর মধ্যে) থাকতে হবে । ‘ও’ লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে ন্যূনতম ‘সি’ থাকতে হবে।
পদের নাম: গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ১৫৪টি
বেতন: ১২,৫০০–৩০,২৩০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি, সিজিপিএ ২.৮ (৪ এর মধ্যে)
পদের নাম: প্রিন্টিং অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ২টি
বেতন: ১২,৫০০–৩০,২৩০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এইচএসসি পাস
পদের নাম: মেডিক্যাল টেকনোলজিস্ট
পদসংখ্যা: ১টি
বেতন: ১২,৫০০–৩০,২৩০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: মেডিকেল টেকনোলজি (ল্যাব)-এ তিন বছরের ডিপ্লোমা ডিগ্রি
পদের নাম: এয়ারক্রাফট মেকানিক (লাইন অ্যান্ড বেজ মেইনটেন্যান্স)
পদসংখ্যা: ৫০টি
বেতন: ১২,৫০০–৩০,২৩০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: CAAB/EASA Part 147 অনুমোদিত B1.1 (Aircraft Turbine) অথবা B2 (Avionics) কোর্স সফলভাবে সম্পন্ন থাকতে হবে।
পদের নাম: জুনিয়র ফায়ার সেফটি অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ৩টি
বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি (বিজ্ঞানে অগ্রাধিকারযোগ্য)।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২০ অক্টোবর ২০২৬