Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ৩০ সেপ্টেম্বর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ফেসবুক পোস্ট ঘিরে কলেজছাত্র হত্যা: ৪ আসামির মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক Death sentence for 4 accused

মৌলভীবাজারে কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে মামলার অন্য পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।


বুধবার (৩০ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আউয়াল এ রায় ঘোষণা করেন।


মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, নুরুল ইসলাম, সায়মন ইসলাম, নাহিদুল ইসলাম রনি ও আনোয়ার হোসেন। তাদের মধ্যে আর রনি ও আনোয়ার পলাতক রয়েছেন।


মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে ২০২৩ সালের নভেম্বর মাসে সদর উপজেলার বর্ষিজোড়া গ্রামের নিজ বাড়িতে পরিবারের সামনে কুপিয়ে হত্যা করা হয় মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী রেজাউল করিম নাঈমকে। এ ঘটনায় নাঈমের বাবা চেরাগ মিয়া বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় ১০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।


আদালতের এ রায়ে মামলার বাদীপক্ষরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে আসামি পক্ষের আইনজীবী জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। 


বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী বলেন, আদালত দীর্ঘ পর্যালোচনার পর এ রায় দিয়েছেন। রায়ে বাদীপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছেন। এ ছাড়া মামলার অন্যসব আসামিকে খালাস প্রদান করা হয়েছে। 

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news