Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০১ অক্টোবর ২০২৬
১১:৪০ পূর্বাহ্ন

ভটভটি উলটে বাবা-ছেলেসহ নিহত ৩

অনলাইন ডেস্ক 3 killed, including father and son, as van overturns

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উলটে বাবা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। এদের মধ্যে পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


‎বুধবার রাতে শিবগঞ্জের চৌডালা-কানসাট সড়কের পুসকুনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


‎নিহতরা হলেন- উপজেলার কানসাট ইউনিয়নের বাবুবাজার এলাকার আয়েস উদ্দিন, তার ছেলে শরিফুল ইসলাম ও শিবনারায়ণপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুল হাকিম।


‎নিহতদের স্বজন শফিকুল ইসলাম জানান, তিনি, তার শ্বশুর এবং আরও ১০ থেকে ১২ জন গরু কেনার জন্য জেলার সোনাইচন্ডী হাটে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে শিবগঞ্জের পুসকুনি এলাকায় পৌঁছালে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উলটে যায়। এতে ঘটনাস্থলেই আয়েস উদ্দিন মারা যান। গুরুতর আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শরিফুল ইসলাম মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হাকিমের মৃত্যু হয়।


‎উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবুল হায়াত জানান, তারা হাসপাতালে একজনকে মৃত অবস্থায় পেয়েছেন এবং একজন ঘটনাস্থলেই মারা গেছেন বলে শুনেছেন। একজনের অবস্থা গুরুতর ছিল, পরে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী রেফার্ড করা হয়েছে। 


চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। 

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news