Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০১ অক্টোবর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাশিয়া থেকে ইউরেনিয়াম আসছে আজ

অনলাইন ডেস্ক রূপপুর বিদ্যুৎকেন্দ্র Rooppur Power Station

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়ামের চালান নিয়ে রাশিয়া থেকে বিশেষ কার্গো দেশে পৌঁছাবে আজ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে বিষয়টি জানা গেছে।

এর আগে ২৪ সেপ্টেম্বর আসার কথা ছিল।

রাশিয়া ও বাংলাদেশ কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি নিলেও তা বাতিল হয়ে যায়। জানা যায়, তখন ইউরেনিয়ামবাহী বিশেষ কার্গো আনার ক্ষেত্রে পাকিস্তান তাদের আকাশপথ ব্যবহারের অনুমতি দেয়নি। পরে দেশটির অনুমতি পাওয়া গেলে, দেশে আসার বিষয়টি নিশ্চিত হয়।

বিশেষ নিরাপত্তায় তা পাবনার রূপপুরে নেওয়া হবে।

চলতি বছরের মধ্যে ইউরেনিয়ামের ৭টি চালান আসবে। প্রথম ইউনিটে ৩ মাসের বেশি সময় আগে জ্বালানি লোড করা হয়, তবে সেফটি ভাল্বের নিরাপত্তা ত্রুটিতে এখনো বিদ্যুৎ উৎপাদন শুরু হয়নি। সব ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যে প্রাথমিকভাবে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মিলতে পারে দেশের একমাত্র পারমাণবিক কেন্দ্রটি থেকে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news