Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ০২ অক্টোবর ২০২৬ | ০২:৪৭ অপরাহ্ন

নিয়ামতপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ ০২ অক্টোবর ২০২৬

নওগাঁর নিয়ামতপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ পালন  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (২ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে  উপজেলা পরিষদ সভা কক্ষে এ  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শফিউল আলম, নিয়ামতপুর প্রেসক্লাব সভাপতি শাহজাহান শাজু প্রমুখ। 


এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের গণ্য মান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।


 আলোচনা সভায় বক্তারা উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী, গতিশীল ও টেকসই করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।


নওগাঁর নিয়ামতপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।