Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০২ অক্টোবর ২০২৬
০৩:৩৬ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে দুই ককটেল বিস্ফোরণ, ১১ টি তাজা ককটেল উদ্ধার

রাজশাহী প্রতিনিধি:- Two cocktail explosions

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কবিরাজপাড়া এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের পর অভিযান চালিয়ে ১১টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার মহারাজপুর ইউনিয়নের কবিরাজপাড়া ও শেখপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে কয়েক দিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা চলছিল। এর মধ্যে শুক্রবার সকালে কবিরাজপাড়া এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে ১১টি ককটেল উদ্ধার করে।


স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল ওদুদ ও জালাল উদ্দীনের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। সম্প্রতি এ বিরোধ আরও তীব্র হয়।

 সংঘাতের আশঙ্কায় ককটেলগুলো মজুত করা হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো পক্ষের সংশ্লিষ্টতার কথা নিশ্চিত করা হয়নি।


চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১১টি ককটেল উদ্ধার করেছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। দুপুর ২টা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news