Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ০৩ অক্টোবর ২০২৬ | ০৪:০৫ অপরাহ্ন

পূর্ব ঘোনার পাড়া সমাজ পরিচালনা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ০৩ অক্টোবর ২০২৬

কক্সবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডের পূর্ব ঘোনার পাড়া সমাজ পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


গতকাল আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ বেলাল। 


অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব ঘোনার পাড়া সমাজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি মাস্টার নুরুল কবির, সেগুন বাগিচা এলাকা সমাজ পরিচালনা কমিটির সভাপতি মো: বেলাল, সাধারণ সম্পাদক সাইমুন আমিন, সর্দার ও সি : সহ সভাপতি সাদেক খান, খাজা মঞ্জিল সমাজ কমিটির সাধারণ সম্পাদক বদিউল আলম, শংকর মঠ এলাকা সমাজ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক সজল দাশ, পূর্ব ঘোনার পাড়া আদর্শ সমাজ উন্নয়ন কমিটির সভাপতি মানিক চন্দ্র দে, বিশিষ্ট সমাজসেবক আবু ওবায়েদ্দিন নাসের, জাগো যুব সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আয়াছুর রহমান সুমন এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।


অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন পূর্ব ঘোনার পাড়া সমাজ পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ বেলাল, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ওমর ফারুক, সহ সভাপতি নুর মোহাম্মদ মাঝি, সাধারণ সম্পাদক সাঈদ আনোয়ার, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল হােসেন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল মাহমুদ, দপ্তর সম্পাদক তৌহিদুল নিশান, অর্থ সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক হাসানুর রশীদ ওপেল, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলমগীর, কার্যকরী সদস্য সাদ্দাম হোসেন ও শামসুল আলম। 


অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল ফালাহ জামে মসজিদের খতীব সৈয়দ আলম ও মুয়াজ্জিন মোহাম্মদ হাসান।


উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে সনাজের সর্বস্তরের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণমান্য ব্যক্তিগর্ব উপস্থিত ছিলেন। বিভিন্ন সমাজ থেকে আগত সভাপতি ও সাধারণ সম্পাদকরা নবনির্বাচিত নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানান।


পূর্ব ঘোনার পাড়া সমাজ পরিচালনা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান