Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৩ অক্টোবর ২০২৬
০৭:১৫ অপরাহ্ন

প্রেমিকার সঙ্গে কথা বন্ধ, তাই বাবাকে তুলে নিয়ে গেলেন প্রেমিক!

অনলাইন ডেস্ক Stop talking to your girlfriend

সম্পর্কে টানাপোড়েনের জেরে কথা বলা বন্ধ করে দিয়েছেন প্রেমিকা। তাই তার বাবাকেই অপহরণের অভিযোগ উঠলো প্রেমিকের বিরুদ্ধে। সম্প্রতি চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ভারতের গুজরাটে।


অভিযোগ উঠেছে, সুরাটের এক ব্যবসায়ী বন্দুকের ভয় দেখিয়ে অপহরণ করা হয়েছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন তার মেয়ের সাবেক প্রেমিক ঋষভ নাহাতা।


পুলিশ বলছে, ওই তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল ঋষভের। পরে তরুণী তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে ঋষভ ওই তরুণীর বাবাকে অপহরণ করেন বলে অভিযোগ।


ঘটনাটি ঘটে গত ১ অক্টোবর। পুলিশের ভাষ্য অনুযায়ী, ঋষভ নাহাতা আরও দুই বন্ধুকে নিয়ে ব্যবসায়ীর বাড়িতে যান। তখন ওই তরুণী বাড়িতে ছিলেন না।


ঋষভ ওই ব্যবসায়ীর কাছে তার মেয়ের যোগাযোগ বন্ধ করার কারণ জানতে চান। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তিনজন মিলে বন্দুক দেখিয়ে ব্যবসায়ীকে অপহরণ করেন বলে অভিযোগ।


খবর পেয়ে দ্রুত তদন্তে নামে পুলিশ। কয়েক ঘণ্টার মধ্যেই ব্যবসায়ীর অবস্থান শনাক্ত করা হয়। সুরাটের সিটি লাইট এলাকায় তার অবস্থান পাওয়া যায়। সেখান থেকে ব্যবসায়ীকে উদ্ধার করা হয়।


একই সঙ্গে তিন অভিযুক্তকেও গ্রেফতার করে পুলিশ।


তদন্তে পুলিশ জানতে পারে, ঋষভ নাহাতা ও ওই ব্যবসায়ীর মেয়ের মধ্যে আগে সম্পর্ক ছিল। পরে তরুণী সেই সম্পর্ক থেকে বেরিয়ে যান। ঋষভের সঙ্গে যোগাযোগও বন্ধ করে দেন।


পুলিশের দাবি, বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ছিলেন ঋষভ। জিজ্ঞাসাবাদে ঋষভ আরেকটি অভিযোগের কথাও বলেন।


তার দাবি, ব্যবসায়ীর মেয়ে তার এক নারী বন্ধুকে ফোনে গালাগাল করেছিলেন। এ বিষয়ে ব্যাখ্যা চাইতেই তিনি ওই পরিবারের বাড়িতে গিয়েছিলেন বলে পুলিশকে জানান।


তবে তরুণী বাড়িতে না থাকায় তার বাবার সঙ্গে কথা বলেন ঋষভ। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয় এবং অপহরণের ঘটনা ঘটে বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।


অপহরণের ঘটনায় ঋষভের সঙ্গে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে।


পুলিশ জানিয়েছে, তিন অভিযুক্তেরই আগের অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড রয়েছে।


সূত্র: এনডিটিভি

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news