Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৪ অক্টোবর ২০২৬
১২:৪৭ অপরাহ্ন

ভোরের আলোয় শিশিরবিন্দু ঝলমলিয়ে জানান দিচ্ছে শীতের বার্তা

অনলাইন ডেস্ক winter message

শীত আসছে, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সর্বত্র আগাম শীতের পদধ্বনি দেখা যাচ্ছে। ভোরে দূর্বা ঘাসে সূর্যের আলোয় শিশিরবিন্দু ঝলমলিয়ে উঠছে। দিগন্তজুড়ে কুয়াশায় লেপটে যাচ্ছে ভোরের আকাশ। সড়ক ও মহাসড়কে কুয়াশায় বিঘ্ন ঘটছে যানবাহন চলাচলে। সর্বত্র চলছে শীতের প্রস্তুতি।


লেপ-তোশক তৈরিতে ব্যস্ত হয়ে পড়ছেন কারিগররা। শীতের আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষক ।


সীমান্তঘেঁষা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সর্বত্রে আগাম শীতের পদধ্বনি উপলব্ধি হচ্ছে। এখানে রাত গভীর হলেই অনুভূত হচ্ছে ঠান্ডা। দিনের বেলা কাঠফাটা রোদ ও তীব্র গরম বিরাজ করলেও গভীর রাতে নেমে আসছে কুয়াশা ও ঠান্ডা। এখানকার মানুষরা রাতে ইলেকট্রিক পাখা ব্যবহার করলেও গভীর রাতে ঠান্ডা নেমে আসায় সেই পাখার সুইচ বন্ধ করতে হচ্ছে। এখানে গভীর রাত থেকে সকাল ৭টা পর্যন্ত কুয়াশাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে। সকালে দেখা যাচ্ছে কচুপাতা, আমন ধানের পাতা ও দূর্বা ঘাসে জমাট বাঁধা শিশিরকণা।


এই পরিবেশ এখানে বিরাজ করায় এখানকার মানুষরা এই পরিবেশকে শীতের আগাম পদধ্বনি হিসেবে বিবেচনা করছেন। স্থানীয় সচেতন ব্যক্তিত্ব আব্দুল্লাহ মিয়া লাল জানান, শীতের দুই মাস বাকি থাকলেও গভীর রাতে ঠান্ডা ও সকালের কুয়াশা জানান দিচ্ছে ফুলবাড়ী উপজেলার জনপদে আগাম শীতের পদধ্বনি।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news