Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৫ অক্টোবর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত

শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ Anti-drug rally held

 “মাদক নয়, জীবন চাই—সুস্থ সমাজ গড়ার প্রত্যয়” এবং “মাদকমুক্ত সমাজ, সুন্দর আগামী”—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর ঝিলিম ইউনিয়নের আমনুরায় মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৪ টায় আমনুরা ৩ নং ঝিলিম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়। র‍্যালিতে স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। র‍্যালিতে অংশগ্রহণকারীরা “মাদককে না বলি”, “মাদকমুক্ত জীবন চাই” সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং এলাকায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। বক্তারা জানান ঝিলিম ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজন রয়েছে। সে সময়  উপস্থিত ছিলেন ৩ নম্বর ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান, ৩নম্বর ঝিলিম ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক শাহজাহান আলী সাজুসহ স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসী। 


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news