Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৬ অক্টোবর ২০২৬
১০:৫৭ পূর্বাহ্ন

অটোরিকশা চার্জ দেওয়ার সময় গ্যারেজে আগুন

অনলাইন ডেস্ক Fire breaks out in garage while charging autorickshaw

ময়মনসিংহের ভালুকায় ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেওয়ার সময় একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গ্যারেজে থাকা ১১টি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি মোটরসাইকেল এবং সংলগ্ন মুদির দোকানের মালামাল ও একটি ফ্রিজ পুড়ে গেছে। এ ঘটনায় আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের মামারিশপুর এলাকায় ইদ্রিস অটো গ্যারেজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে অটো রিকশা চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে গ্যারেজে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ভালুকা ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুনে গ্যারেজে চার্জে থাকা ১১টি ব্যাটারিচালিত অটো রিকশা, ১টি মোটরসাইকেল এবং পাশের মুদির দোকানের মালামালসহ একটি ফ্রিজ সম্পূর্ণ পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত গ্যারেজটির কোনো ফায়ার লাইসেন্স ছিল না। ১৪ জন ফায়ার সার্ভিস কর্মীর প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এতে আশপাশের এলাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news