Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৬ অক্টোবর ২০২৬
০৫:৫৩ অপরাহ্ন

রিকশাচালক আল আমিন হত্যা মামলার আসামি আ’লীগের পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি মুক্তা গ্রেফতার

কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ Rickshaw puller Al Amin murder case

পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম করে হত্যার মামলার আসামি পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি নাঈমুজ্জামান ভূইয়া মুক্তাকে গ্রেফতার করেছেন পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৭ টার সময় পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর এদিন পঞ্চগড় আদালতে হাজির করা হলে  নাঈমুজ্জামান ভূইয়া মুক্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন বিচারক।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন ও বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে নাইমুজ্জামান ভূইয়া মুক্তা পঞ্চগড় জেলায় অবস্থান করছেন- এমন তথ্যে ডিবি, পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া থানার সমন্বয়ে একটি বিশেষ আভিযানিক দল প্রথমে বোদা পৌরসভা সংলগ্ন আটোয়ারী উপজেলার সাতখামার বাবার বাসায় না পেয়ে, পুলিশ পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে নাঈমুজ্জামান ভূইয়া মুক্তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট পঞ্চগড়ে গণঅভ্যুত্থানে অংশ নিয়ে নিখোঁজ হন রিকশাচালক আল আমিন। ১০ সেপ্টেম্বর পঞ্চগড় সদর থানায় গুম ও হত্যার অভিযোগে পঞ্চগড়-২ আসনের সাবেক রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা, পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ও পঞ্চগড় পৌরসভার সাবেক কাউন্সিলর আশরাফুল আলম, পঞ্চগড় পৌর যুবলীগের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর হাসনাত মো. হামিদুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি আবু মো. নোমান হাসান, সাধারণ সম্পাদক সাদমান সাকিব পাটোয়ারী, পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আল তারিক, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির উজ্জলসহ ১৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে মামলা করেন আল আমিনের বাবা মো. মনু মিয়া। 

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান চলাকালে পঞ্চগড়ের ইজিবাইক চালক আল আমিনকে গুম ও হত্যা মামলা, বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগসহ মোট ১২টি সুনির্দিষ্ট মামলা রয়েছে।

উল্লেখ্য, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন (তেঁতুলিয়া, পঞ্চগড় সদর ও আটোয়ারী) থেকে প্রথমবারের মতো দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news