
আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে প্রতিপাদ্য বিষয় “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”এই শ্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখার আয়োজনে সারামাস ব্যাপী সচেতনমূলক কর্মসূচীর অংশ বিশেষ অদ্য ০৬ অক্টোবর, ২০২৬ মঙ্গলবার রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে সড়ক দূর্ঘটনা রোধে জনসচেতনতামূলক রোড ক্যাম্পেইন ও লিফলেট বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহন করেন নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহ্সান টিটু,প্রকাশনা সম্পাদক আ্সমানি আক্তার আখি,সমাজ কল্যান সম্পাদক আফ্রিদি খান, কার্যনির্বাহী সদস্য— জেমি, , সবুজ, পিন্টু, সদস্য আসাদুর জামান, সাদিকুল, রাহাত, আদনান খান, তামজিদ, নাহিদ, ইমন, রুকু, তুহিন, হামিম প্রমুখ।