Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৭ অক্টোবর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

নিয়ামতপুরে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: Three-year-old child dies after drowning in pond

নওগাঁর নিয়ামতপুরে পুকুরে ডুবে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এঘটনা ঘটে। 

নিহত ওই শিশুর নাম রাব্বি (৩)। সে উপজেলার চন্দননগর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা আব্দুর রশিদের ছোট ছেলে। 

চন্দননগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য  নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে রাব্বির মা বাড়ির গৃহস্থালির কাজ করছিলেন। রাব্বি তাঁর বড় ভাইয়ের সঙ্গে খেলছিল। বেলা ১১টার দিকে  তাঁর বড় ভাই ছোট ভাইকে আইসক্রিম কিনে দেয়। আইসক্রিম খেতে খেতে রাব্বি কোনো এক সময় বাড়ির পশ্চিম পাশের পুকুরের দিকে চলে যায়। দীর্ঘ সময় ধরে বাচ্চাকে দেখতে না পেয়ে রাব্বির মা খোঁজাখুঁজি শুরু করেন। বেলা সাড়ে ১২টার দিকে এক পর্যায়ে পুকুরে ছেলের মৃতদেহ পানিতে ভাসতে দেখেন। স্থানীয়রা রাব্বিকে পানি থেকে উদ্ধার করে  মহাদেবপুর উপজেলা   স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাব্বিকে মৃত হিসেবে ঘোষণা করেন। 

নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন, পুকুরে ডুবে একটি শিশু মৃত্যুর ঘটনার সংবাদ মৌখিকভাবে জানতে পেরেছি। পরিবারের অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news