Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৭ অক্টোবর ২০২৬
০৪:৪১ অপরাহ্ন

এবার অস্ট্রেলিয়ার দুই উৎসবে ‘প্রিন্সেস’ ভাবনা

অনলাইন ডেস্ক Movie 'King in the Land of Princesses'

আসিফ ইসলামের সিনেমা ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’। এখনো দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। তবে বিভিন্ন দেশের উৎসবে অংশ নিচ্ছে। প্রশংসা পাচ্ছে। এ বছরেই সিনেমাটি ঘুরে এসেছে বিখ্যাত মস্কো উৎসব ও কাজান উৎসবে। এছাড়া মেলবোর্ন উৎসবেও প্রদর্শিত হয়েছিল এটি।


এবার নতুন গন্তব্য। একসঙ্গে দুটি। অস্ট্রেলিয়ার দুটি উৎসবে নির্বাচিত হয়েছে ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’। এগুলো হলো, ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব সিডনি ও ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব পার্থ। বুধবার (৭ অক্টোবর) দুপুরে খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা আসিফ।


জানা গেছে, ২৯ অক্টোবর শুরু হবে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব সিডনি, চলবে ১ নভেম্বর পর্যন্ত। চার দিনব্যাপী এ উৎসবে ভারতের পাশাপাশি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সিনেমা প্রদর্শিত হবে।


অন্যদিকে পার্থের উৎসবটি শুরু হবে ১২ নভেম্বর, চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। এটিও চার দিনের উৎসব। এই উৎসব মূলত সিডনি ও মেলবোর্নের ভারতীয় চলচ্চিত্র উৎসবেরই আরেকটি অধ্যায়; নেপথ্যের আয়োজক একই।


বলা দরকার, ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ সিনেমার গল্প মূলত দেশের যাত্রাপালার ক্রমাবনতির প্রেক্ষাপট নিয়ে। এতে দেখা যায়, দর্শক চাহিদার চাপে কিভাবে মূল যাত্রার চেয়ে ‘প্রিন্সেস রোজী’ নামের এক নৃত্যশিল্পী হয়ে ওঠে আকর্ষণের কেন্দ্রবিন্দু। এ চরিত্রেই আছেন আশনা হাবিব ভাবনা। এই চরিত্রের জন্য তাকে প্রায় ৯ কেজি ওজন বাড়াতে হয়েছিল। চরিত্রটি করতে পেরে তিনি ভীষণ উচ্ছ্বাসও প্রকাশ করেছিলেন। সিনেমায় ভাবনা ছাড়া বাকি সকলেই আসল যাত্রার শিল্পী।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news