Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ০৭ অক্টোবর ২০২৬ | ০৮:২১ অপরাহ্ন

রাজশাহীতে বাবলু স্মৃতি আরচ্যারী প্রশিক্ষণ ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক: ০৭ অক্টোবর ২০২৬

রাজশাহীতে দশ দিনব্যাপি বাবলু স্মৃতি আরচ্যারী প্রশিক্ষণ ক্যাম্প সমাপ্ত হয়েছে। এ উপলক্ষে প্রশিক্ষণার্থীদের মধ্যে টি-শার্ট বিতরণ করা হয়। এস বি আরচ্যারী ক্লাব এর আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা রাজশাহীর সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচেতন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিনুল ইসলাম চুন্নু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস বি আরচ্যারী ক্লাব রাজশাহীর সিনিয়র সহ-সভাপতি মুনতাসির রহমান শুভ।

বুধবার বিকেলে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থা রাজশাহীর সদস্য সচিব মোজাম্মেল হক, সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক মুরাদুজ্জামান এলান, জাতীয় ভলিবল দলের সাবেক অধিনায়ক ও আরচ্যারী সম্পাদক এ টি এম হাফিজুল ইসলাম মুন্নু ও কারাতে কোচ ও ক্রীড়া সংগঠক এ কে এম আতিকুর রহমান এলান।

অনুষ্ঠান পরিচালনা করেন এস বি আরচ্যারী ক্লাব রাজশাহীর সাধারণ সম্পাদক সাইফুদ্দিন বাচ্চু। এছাড়াও অনুষ্ঠানে সকল প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।


 প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ ক্রীড়া সংগঠক মরহুম বাবলুর জীবন সম্পর্কে স্মৃতিচারণ করতে যেয়ে বলেন, তিনি একজন খেলা পাগল লোক ছিলেন। তিনি রাজশাহীতে আরচ্যারী খেলার উদ্বোধণ করে গেছেন। যতদনি রাজশাহীতে এই

আরচ্যারী খেলা হবে এবং খেলোয়ারগণ দেশ এবং বিদেশের যে প্রান্তেই এই খেলা খেলবে ততদিন বাবলুর পর্যন্ত কথা স্মরণ করবে বলে উল্লেখ করেন তিনি।

তারা আরো বলেন, আরচ্যারী খেলা পর্যায়ক্রমে জনপ্রিয় হয়ে উঠছে। বর্তমান সরকার খেলাকে গুরুত্ব দিয়েছেন। বর্তমানে বিমান বাহিনী, আর্মি, নৌবাহিনী ও পুলিশসহ অন্যান্য প্রতিষ্ঠানে আরচ্যারী খেলোয়ারদের নিয়োগ প্রদান করা হচ্ছে। এজন্য খেলার পাশাপাশি পড়ালেখা করার জন্য উপস্থিত প্রশিক্ষণার্থীদের আহ্বান জানান তারা। সেইসাথে ভাল খেলে স্বর্ণ বিজয় করার

পরামর্শ দেন অতিথিবৃন্দ। বক্তব্য শেষে খেলোয়ার ও উপস্থিত অতিথিদের মধ্যে টি- শার্ট বিতরণ করা হয়। তবে কার্যক্রম শুরু আগে মরহুম বাবলুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। প্রশিক্ষণে মোট চল্লিশজন ছেলে ও মেয়ে অংশগ্রহন করেন বলে আয়োজকরা জানান।

রাজশাহীতে দশ দিনব্যাপি বাবলু স্মৃতি আরচ্যারী প্রশিক্ষণ ক্যাম্প সমাপ্ত হয়েছে।