Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ২১ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:৪৫ অপরাহ্ন

বিশ্বের ৮ শহরের বায়ু আজ অস্বাস্থ্যকর

অনলাইন ডেস্ক ২১ ফেব্রুয়ারি ২০২৪

বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি। বিশ্বের ১১১ শহরের মধ্যে ৮ টি শহরের বায়ু আজ অস্বাস্থ্যকর। তালিকায় রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১২ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির বায়ুর মানের স্কোর হচ্ছে ১৮০ অর্থাৎ সেখানকার বায়ু ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। শহরটির স্কোর হচ্ছে ১৭০ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।

সূচকে তৃতীয় অবস্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন এবং শহরটির স্কোর হচ্ছে ১৬৯। এর অর্থ দাঁড়ায় সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।


বিশ্বের ১১১ শহরের মধ্যে ৮ টি শহরের বায়ু আজ অস্বাস্থ্যকর।