Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১০ অক্টোবর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

৪০ মিনিট বন্ধ থাকার পর শাহজালালের রানওয়ে পুনরায় চালু

অনলাইন ডেস্ক Shahjalal Airport runway reopens after 40-minute closure

বিমানের একটি উড়োজাহাজের জরুরি অবতরণকে কেন্দ্র করে বন্ধ থাকার ৪০ মিনিট পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে পুনরায় চালু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টা ৪০ মিনিট থেকে বিমান চলাচল স্বাভাবিক হয়।


বিমানবন্দর সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ঢাকা আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের হাইড্রোলিক/কারিগরি ত্রুটির খবর পাওয়ার পর নিরাপত্তার স্বার্থে বিকেল ৩টা থেকে রানওয়ে বন্ধ রাখা হয়। ফ্লাইটটি নিরাপদে অবতরণ করার পর পরিস্থিতি স্বাভাবিক হলে রানওয়ে খুলে দেওয়া হয়।


রানওয়ে বন্ধ থাকার সময়ে আকাশপথে সাময়িক যানজটের সৃষ্টি হয়। এ সময় নেপালের কাঠমান্ডু থেকে আসা হিমালয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটসহ কয়েকটি উড়োজাহাজকে আকাশে অপেক্ষমাণ থাকতে হয়। রানওয়ে চালুর পর হিমালয়া এয়ারলাইন্সের ফ্লাইটটি প্রথম অবতরণ করে এবং এরপর পর্যায়ক্রমে অন্যান্য ফ্লাইট ওঠা-নামা শুরু হয়।


বিমানবন্দর ও বিমান সূত্রে জানা যায়, ড্যাশ ৮-৪০০ মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত বিমানের বিজি-৪৯৬/৪৩৬ ফ্লাইটটি দুপুর ১টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। নির্ধারিত সময়ে পৌঁছালেও কারিগরি জটিলতার কারণে উড়োজাহাজটি অবতরণ করতে পারছিল না। ঢাকার আকাশে প্রায় ৪০ মিনিট চক্কর দেওয়ার পর বিকেল ৩টা ১০ মিনিটে ফ্লাইটটি নিরাপদে শাহজালালে অবতরণ করে।


বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ এক বার্তায় জানিয়েছে, অপারেশনাল ও কারিগরি কারণে ফ্লাইটটির অবতরণে কিছুটা বিলম্ব হলেও যাত্রী ও ক্রু সদস্যেরা সম্পূর্ণ নিরাপদে ও অক্ষত অবস্থায় ঢাকায় পৌঁছেছেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news