Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৩ অক্টোবর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের সচেতনতামূলক মহড়া

মুক্তার হোসেন গোদাগাড়ী(রাজশাহী): International Day for Disaster Reduction celebrated in Godagari

                     


রাজশাহীর গোদাগাড়ীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপক মহড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে গোদাগাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি চৌকস দল দুর্যোগকালীন সচেতনতা বৃদ্ধিতে একটি বিশেষ মহড়া প্রদর্শন করে। মহড়ায় আগুন প্রতিরোধ, প্রাথমিক অবস্থায় আগুন নিয়ন্ত্রণ, উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং দুর্যোগের সময় নিরাপদে সরে যাওয়ার বিভিন্ন কৌশল বাস্তবসম্মতভাবে তুলে ধরা হয়।


পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অগ্নিনির্বাপক ও দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন সচেতনতামূলক দিক তুলে ধরে বক্তব্য রাখেন গোদাগাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (ইনচার্জ) রফিকজ্জামান সরকার।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ.কে.এম. মমিনুল ইসলাম, উপজেলা এলজিইডি প্রকৌশলী আয়াতুল্লাহ বেহেস্তি, উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ,উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, পরিসংখ্যান কর্মকর্তা শরিফুল ইসলাম এবং জেলা যুবদলের সদস্য মাহফুজুর রহমান ডালিমসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

সভায় বক্তারা দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে ফায়ার সার্ভিসের নির্দেশনাবলী অনুসরণ এবং তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের মাঝে দুর্যোগ সচেতনতা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news