Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ১৪ অক্টোবর ২০২৬ | ০৪:৩৪ অপরাহ্ন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক ১৪ অক্টোবর ২০২৬

বগুড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আনন্দ মণ্ডল (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বাসিন্দা।


বুধবার (১৪ অক্টোবর) দুপুরে শজিমেক হাসপাতালের উপপরিচালক ও মিডিয়া মুখপাত্র মনজুর এ মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, আনন্দ মণ্ডল তিন দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে স্বজনেরা তার মরদেহ বাড়িতে নিয়ে যান।


জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বগুড়ায় নতুন করে ১১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০৫ জনে। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২১২ জন। বর্তমানে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

বগুড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আনন্দ মণ্ডল (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।--সংগৃহীত ছবি