Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৪ অক্টোবর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

মহানবীকে নিয়ে কটূক্তি করায় ইরানে তরুণীর মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক Iran sentences young woman to death for insulting Prophet Muhammad

সামাজিক যোগাযোগমাধ্যমে হযরত মোহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটূক্তি করায় ইরানে ২৩ বছর বয়সী এক তরুণীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাকে চলতি বছরের জানুয়ারিতে সরকার বিরোধী আন্দোলনের সময় গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে মহানবীকে কটূক্তি করার প্রমাণ মেলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আলাদা একটি অভিযোগে তাকে ১২ বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে।


ওই তরুণীর নাম নাজমিহ আমিন। তিনি মাশহাদের বাসিন্দা। এটি ইরানের উত্তরপূর্বাঞ্চলের একটি শহর। বর্তমানে মাশহাদের ভাকিলাবাদ কারাগারে বন্দি আছেন তিনি।


একটি সূত্র জানিয়েছে, তাকে গত ৩১ জানুয়ারি মাশহাদের ফেরদৌসি শপিং সেন্টার থেকে গ্রেপ্তার করা হয়। তবে আরেকটি সূত্র জানিয়েছে ৩ ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়েছিল।


নাজমিহ আমিনের পরিবার প্রথমে মনে করেছিল তাকে সরকার বিরোধী আন্দোলন নিয়ে করা পোস্টের জন্য গ্রেপ্তার করা হয়েছে। তবে পরে তার বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়। যারমধ্যে একটি হলো মহানবীকে নিয়ে কটূক্তি করা। ইরানে এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। তিনি অবশ্য তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করতে পারবেন।


মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী, নাজমিহের বিচার করা হয় খোরাসান রাজাভি প্রদেশের অপরাধ আদালতের ব্রাঞ্চ-৬ এ। তিনি আদালতকে বলেন, মহানবীকে নিয়ে ইচ্ছাকৃতভাবে কটূক্তি করেননি। তবে আদালত তার এ দাবি প্রত্যাখ্যান করেন।


স্থানীয় সংবাদমাধ্যম খোরাসান জানিয়েছে, নাজমিহ আদালতকে বলেন, তিনি বন্ধুদের সঙ্গে এক ধরনের মাদক সেবন করেছিলেন। এরপর মহানবীকে নিয়ে কটূক্তিমূলক কথা সামাজিকমাধ্যমে লেখেন। তবে তার আইনজীবীরা দাবি করেছেন, তিনি ভুল করে ‘মুখ ফসকে’ কটূক্তি করেছেন।


সূত্র: দ্য গার্ডিয়ান

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news