Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৫ অক্টোবর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

উত্তরায় সড়ক ছাড়লেন পোশাকশ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক

অনলাইন ডেস্ক বকেয়া বেতনের দাবি Claim for outstanding salary

বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি ও অন্যান্য দাবিতে রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করা পোশাকশ্রমিকরা অবস্থান ছেড়ে দিয়েছেন। এতে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।


বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম।


তিনি বলেন, আন্দোলনকারীরা আনুমানিক দুপুর ১২টার দিকে সড়ক থেকে সরে গেছেন। বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।


এর আগে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে উত্তরার আজমপুর এলাকায় সড়ক অবরোধ করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news