Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৫ অক্টোবর ২০২৬
০৭:৩৭ অপরাহ্ন

গোদাগাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রশাসনের পক্ষপাতের প্রতিবাদে ১১ দলের বিক্ষোভ সমাবেশ

গোদাগাড়ী প্রতিনিধি: 11 party protest rally

রাজশাহীর গোদাগাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহার, ডিলারশীপের অবৈধ নিয়োগ বাতিল এবং প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ অক্টোবর, বৃহস্পতিবার বিকাল ৪টায় ১১ 'দলীয় ঐক্য, গোদাগাড়ী উপজেলা'-এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

গোদাগাড়ী উপজেলা জামায়াতের আমীর নুমায়ন আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের আমীর আব্দুল খালেক।

সমাবেশে বক্তারা বলেন, স্থানীয় প্রশাসন একটি বিশেষ মহলের স্বার্থ রক্ষার্থে পক্ষপাতমূলক আচরণ করছে। এলাকায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে নিরীহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে এবং ক্ষমতার অপব্যবহার করে ডিলারশীপের অবৈধ নিয়োগ দেওয়া হয়েছে। বক্তারা অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ নিয়োগ বাতিলের জোর দাবি জানান। অন্যথায় সাধারণ জনগণকে সাথে নিয়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

প্রতিবাদ সভায় বিশেষ অতিথি  বক্তব্য রাখেন:  রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মর্তুজা,জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগরীর আহ্বায়ক মোহাম্মদ মোবাশ্বের হোসেন,

 জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক কামরুজ্জামান, শিক্ষা বিভাগের সভাপতি ড. ওবায়দুল্লাহ, এনসিপির রাজশাহী মহানগর সদস্য সচিব মোহাম্মদ আতিকুর রহমান,

এছাড়াও সমাবেশে উপজেলা জামায়াত, ছাত্রশিবির এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারণ জনতা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলার বিভিন্ন পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news