Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৫ অক্টোবর ২০২৬
০৮:২৩ অপরাহ্ন

নওগাঁতে ডিএনসির অভিযানে মাদকসহ গ্রেপ্তার তিন

নিজস্ব প্রতিনিধি:- Three arrested with drugs

নওগাঁয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,  জেলা কার্যালয়ের নওগাঁ জেলার মান্দা থানাধীন বিভিন্ন এলাকায়  আসন্ন  শারদীয় দুর্গা পূজা উপলক্ষে  মাদকবিরোধী বিশেষ  অভিযান পরিচালনা করে  ১শত ৫০ পিস ইয়াবা, ৩০ লিটার চোলাইমদ ও গাঁজা  ১০০গ্রামসহ ০৩ জন গ্রেফতা। আটক কৃতরা হলেন মান্দা উপজেলার পাজরভাঙ্গা গ্রামের ফাসিরউদ্দীনের ছেলে রেজাউল ইসলাম, চককান মধ্যপাড়া গ্রামের মুনছুর রহমানের ছেলে তছলিম(২৪) ও দক্ষিন নুরুল্যাবাদ  গ্রামের মৃত,মেহের আলীর ছেলে জাহাঙ্গীর আলম(৫৮) । মোবাইল কোর্টের মাধ্যমে রেজাউল ইসলাম কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ ও একশত টাকার অর্থদন্ডের  আদেশ প্রদান করে  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের উপপরিচালক  আলমগীর হোসেন জানান গাঁজা  ১০০ গ্রাম পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে রেজাউল ইসলাম কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ হয়েছে এবং তছলিম ও জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নিয়মিত মামলায় জেলহাজতের জন্য আদালতে  প্রেরণ করা হয়েছে। 


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news