Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২০ অক্টোবর ২০২৬
১১:২৫ পূর্বাহ্ন

শারদীয় দুর্গাপূজার আজ মহানবমী

অনলাইন ডেস্ক Autumn Durga Puja

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ মহানবমী। এ দিন থেকেই শুরু হয় দেবী দুর্গার বিদায়ের ক্ষণগণনা।

বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে কৈলাসে ফিরে যাবেন দেবী।

মঙ্গলবার (২০ অক্টোবর) মহানবমীতে মণ্ডপে মণ্ডপে অনুষ্ঠিত হবে পূজা, অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ।

সন্ধ্যায় আয়োজন করা হবে দেবীর মহাআরতি। এদিন নবমী হোমসহ বিভিন্ন ধর্মীয় আচার পালন করবেন ভক্তরা।

হিন্দুশাস্ত্র অনুযায়ী, সন্ধিপূজার মধ্য দিয়ে অষ্টমী তিথির অবসান ও নবমী তিথির সূচনা হয়। অষ্টমীর শেষ ২৪ মিনিট এবং নবমীর শুরুর প্রথম ২৪ মিনিট মিলিয়ে ৪৮ মিনিট ধরে অনুষ্ঠিত হয় সন্ধিপূজা।

এ সময় দেবী চামুণ্ডার আরাধনা করা হয়। রীতি অনুযায়ী, ১০৮টি প্রদীপ প্রজ্বালন ও ১০৮টি পদ্মফুল নিবেদনের মাধ্যমে পূজা সম্পন্ন করা হয়।

পুরাণের বর্ণনা অনুযায়ী, দেবী দুর্গা চণ্ড, মুণ্ড ও রক্তবীজসহ অসুরদের বিনাশ করেন। মহানবমীর আনুষ্ঠানিকতা শেষে ভক্তদের মধ্যে দেবীর বিদায়ের বিষাদ ছড়িয়ে পড়বে।

গত শনিবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া দুর্গোৎসব বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news