Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২১ অক্টোবর ২০২৬
০৬:০৪ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রাজোয়াড় সম্প্রদায়ের জাঁকজমকপূর্ণ দুর্গোৎসব উদযাপন

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ:

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের টং পাড়ায় বসবাসকারী আদিবাসী রাজোয়াড় সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। প্রায় পাঁচ পুরুষ ধরে সরকারি খাস জমিতে বসবাসকারী ভূমিহীন এসব কৃষক পরিবারের দুর্গাপূজা উদযাপনের ইতিহাস এক যুগের। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসবকে ঘিরে টং পাড়ার রাজোয়াড় পরিবারগুলোর মাঝে বইছে আনন্দের আমেজ।

​উৎসবের ধারাবাহিকতায় মহানবমীর দিন রাতে আয়োজিত হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। টং পাড়ার রাজোয়াড় সম্প্রদায়ের তরুণ-তরুণী ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনজ্ঞ এই সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শক ও স্থানীয়দের মুগ্ধ করে।

​অনুষ্ঠান শেষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের মেম্বার মাসুদ পারভেজ।

​পুরস্কার বিতরণকালে ওয়ার্ড মেম্বার মাসুদ পারভেজ বলেন, "ধর্ম যার যার, উৎসব সবার। রাজোয়াড় সম্প্রদায়ের এই আনন্দঘন আয়োজনে শরিক হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সব সম্প্রদায়ের মানুষের এই পারস্পরিক সম্প্রীতি ও ভালোবাসাই আমাদের মূল শক্তি।"

​ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রাজোয়াড় পরিবারগুলো সুন্দরভাবে পূজা উদযাপন করায় স্থানীয়দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news