Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২২ অক্টোবর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে হাসপাতালে গেলেন জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশা

নিজস্ব প্রতিনিধি:- Mizanur Rahman Minu

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী জননেতা মিজানুর রহমান মিনু অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থতার খবর পেয়ে আজ বুধবার সাড়ে ৮টায়  তাঁকে হাসপাতালে দেখতে যান রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা।

এ সময় তিনি ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করেন, আল্লাহ যেন মিজানুর রহমান মিনুকে দ্রুত সুস্থতা দান করেন, তাঁর সব অসুস্থতা দূর করে আবারও সুস্থভাবে সবার মাঝে ফিরিয়ে দেন।

 


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news