Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ২৩ অক্টোবর ২০২৬ | ০৩:৩৪ অপরাহ্ন

হাসপাতালে রাষ্ট্রপতি: খোঁজখবর নিলেন অসুস্থ মঈন খানের

অনলাইন ডেস্ক ২৩ অক্টোবর ২০২৬

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে গিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 


শুক্রবার (২৩ অক্টোবর) সকালে তিনি হাসপাতালে গিয়ে মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।


স্থানীয় সরকারমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা হৃদয় মাহমুদ চয়ন বিষয়টি কালের কণ্ঠকে জানিয়েছেন।


ড. আবদুল মঈন খান গত বুধবার রাতে অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। শ্বাসকষ্ট ও হৃদ্‌রোগজনিত সমস্যার কারণে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।


বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থা আগের দিনের তুলনায় স্থিতিশীল ছিল বলে জানিয়েছিলেন সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

 সূত্র :   বাংলাস্কুপ

--সংগৃহীত ছবি